আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) সকালে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ট্রাইব্যুনালে থেকে মতামত জানতে চাওয়া হয়েছিলো। তবে পরবর্তী বৈঠকে এ বিষয় সিদ্ধান্ত হতে পারে।
এর আগে বিদেশি আইনজীবী চেয়ে আবেদন করেন জিয়াউল আহসান, সালমান এফ রহমান ও ফারজানা রাপা। নিয়ম অনুযায়ী বিদেশি কোনো আইনজীবী ট্রাইব্যুনালের শুনানিতে অংশ নিতে বার কাউন্সিলের অনুমতি আবশ্যক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত কোনো বিদেশি আইনজীবীকে আসামিদের পক্ষে লড়ার অনুমতি পায়নি। আসামিপক্ষের আইনজীবীদের প্রত্যাশা বার কাউন্সিল এবার অনুমতি দেবে। প্রসিকিউশন বলছে, বার কাউন্সিলের অনুমতি থাকলে এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।




