চাহিদা থাকায় বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বিক্রেতাদের দাবি,গো-খাদ্যসহ সবধরনের খাদ্যের দাম বাড়ায় এর প্রভাব সরাসরি পড়ছে বাজারে।
এদিকে কুষ্টিয়া পৌর বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়। বেড়েছে নদীর মাছের দামও। আর চাষের মাছ মিলছে না ৩৫০টাকার নিচে। প্রকারভেদে বেড়েছে অন্যান্য মাছের দামও।
ক্রেতা-সাধারণের অভিযোগ আয় না বাড়লেও মাছ-মাংস কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে। বাজার মনিটরিং না থাকাকেই দায়ী করছেন তারা। দ্রুত মনিটরিং জোরদার করে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা।





