Recent event

চুয়াডাঙ্গায় বেড়েছে সব ধরনের মাংসের দাম, ডিমেও নেই স্বস্তি

মাংসের বাজার
মাংসের বাজার | ছবি: এখন টিভি
0

চুয়াডাঙ্গায় এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির মাংস ও ডিমের দাম। গরু ও খাসির মাংসের দামেও নেই স্বস্তি। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার বাজারসহ অন্যান্য সব বাজার ঘুরে দামের এমন বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো।

গত সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের মুরগিতে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বাড়তি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে এক কেজি ব্রয়লার মুরগির দাম এখন ১৯০ টাকা। 

কেজিতে ১৫ টাকা বেড়ে সোনালি মুরগির দাম উঠেছে ২৯০ টাকায় আর ২০ টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়।

আরও পড়ুন:

খাসির মাংস গত সপ্তাহের মতো আজও ১ হাজার ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর গরুর মাংসের দাম কেজিতে ৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ টাকা।

এদিকে, ডিমের দাম সপ্তাহ ব্যবধানে হালি প্রতি ২ থেকে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা দরে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে মুরগির আমদানি কম থাকায় কেজিতে ২০ টাকা বেড়ে সব ধরনের মুরগির মাংসের দাম।

এসএইচ