
রমজান ঘনিয়ে আসায় রাজধানীর বাজার ঊর্ধ্বমুখী, কিছু পণ্যে স্বস্তি
মৌসুমের শেষের দিকে পৌঁছায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ কমতে শুরু করেছে। সরবরাহ সংকটের কারণে কিছু সবজির দাম বাড়তি দেখা দিয়েছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকালে মেরুল বাড্ডা পাঁচতলা কাঁচাবাজার ও মধ্য বাড্ডা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, টমেটোর দাম গত সপ্তাহের তুলনায় কমেছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকায়।

চুয়াডাঙ্গায় বেড়েছে সব ধরনের মাংসের দাম, ডিমেও নেই স্বস্তি
চুয়াডাঙ্গায় এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির মাংস ও ডিমের দাম। গরু ও খাসির মাংসের দামেও নেই স্বস্তি। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার বাজারসহ অন্যান্য সব বাজার ঘুরে দামের এমন বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো।

কৌশল বদলে গরুর পরিবর্তে ভারত থেকে মাংস আনছে চোরাকারবারিরা
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ছাড়াও প্রতিনিয়ত ঢুকছে ভারতীয় বিভিন্ন পণ্য। চোরাচালানে কৌশল বদলেছে চোরাকারবারিরা। গরুর পরিবর্তে ভারত থেকে মাংস আনছে তারা। সম্প্রতি পুলিশের হাতে গরুর মাংসের বড় একটি চালান আটকের ঘটনায় আলোচনায় চোরাকারবারিদের নতুন এ কৌশল। যদিও বিজিবি বলছে, চোরাচালান রোধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

ঈদের আগে কেজিতে ১০–৫০ টাকা কমলো মাছ-মাংসের দাম
কোরবানির ঈদকে সামনে রেখে কমেছে সব ধরনের মাছ ও মাংসের দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বেড়ে যাওয়া ও চাহিদা কমার কারণে মাছ-মাংসের দাম কমেছে কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ঈদের আগে দাম আরো কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

চালের দাম কমেছে, সবজির বাজার স্থিতিশীল
মৌসুম শুরু হওয়ায় কমেছে চালের দাম। দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল কেজিপ্রতি কমেছে পাঁচ থেকে দশ টাকা। সবজির বাজারও রয়েছে সহনীয় পর্যায়ে। আজ (শুক্রবার, ৯ মে) কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা যায়।

সড়কের পাশে ৮৪ প্যাকেট মাংস, এক নজর দেখতে স্থানীয়দের ভিড়
নওগাঁর বদলগাছীতে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা।

ঈদুল আযহায় গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত
ঈদুল আযহা উপলক্ষে গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ (বুধবার, ২৩ এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অংশীজনদের সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

চাহিদার সঙ্গে বেড়েছে মাছের দাম, অপরিবর্তিত মাংসের
বছরের এই সময় ইলিশের চাহিদা থাকে বাড়তি। তবে, ইলিশের বাজারে নেই স্বস্তি। বেশিরভাগ বাজারেই ৫০-১০০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। ইলিশের সাথে দাম বেড়েছে অন্য মাছেরও। তবে, দাম অপরিবর্তিত রয়েছে মাংসের।

রমজানের আগে স্থিতিশীল জরুরি পণ্যের বাজারদর
রমজান শুরুর আগে শেষ সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের ভিড় বাড়ে রাজধানীর বাজারগুলোতে। তারা জানিয়েছেন, আগের বছরের চেয়ে স্থিতিশীল রোজার জরুরি পণ্যের বাজারদর। তবে কিছুটা বাড়তি আমিষের বাজার।

কমেছে চাল, পেঁয়াজ-সবজির দাম, বাড়তি মাছের বাজার
চট্টগ্রামে কিছুটা কমেছে চালের দর। স্বস্তি মিলেছে পেঁয়াজ ও সবজিসহ বেশকিছু নিত্যপণ্যের দামে। মাংসের দাম আগের মতো থাকলেও বাড়তি মাছের বাজার। অন্যদিকে, আমদানি ফলের সরবরাহ কমায় বেড়েছে আপেল, আঙুর ও কমলার দাম। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কমানো হলে দামও কমবে।