Recent event

সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত তথ্য উপস্থাপনে আইএসপিআরের সাথে যোগাযোগের আহ্বান

ল্যাপটপ জমাকরণে ভুল বোঝাবুঝির বিষয়ে যা জানালো আইএসপিআর
ল্যাপটপ জমাকরণে ভুল বোঝাবুঝির বিষয়ে যা জানালো আইএসপিআর |
0

বিভিন্ন গণমাধ্যমে ‘সেদিন বৈঠকে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান’ শীর্ষক একটি প্রতিবেদন গতকাল (সোমবার) প্রচারিত হয়। ওই প্রতিবেদনে ভারতীয় পত্রিকা 'দ্যা উইক' এ প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত যেকোনো তথ্য সঠিকভাবে উপস্থাপনের জন্য আইএসপিআরের সাথে যোগাযোগ করাই তথ্য নেয়ায় ভালো।

আজ (মঙ্গলবার, ২০  আগস্ট)  আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বৈঠকটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত একটি অভ্যন্তরীণ বৈঠক, যা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সুষ্ঠুভাবে এর সমাপ্তি ঘটে। দেশপ্রেমী ও পেশাদার সেনাবাহিনী সংক্রান্ত এ ধরনের সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের নিকট বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুন্ন করার অপচেষ্টা করা হয়েছে।

আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় গণমাধ্যমের নিকট থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের প্রত্যাশা করে। সেনাবাহিনীর প্রতিটি সদস্য চেইন অব কমান্ড এর প্রতি দৃঢ় আনুগত্য এবং বিশ্বস্ততা বজায় রেখে দায়িত্ব পালন করে, যার প্রতিফলন তারা প্রতিনিয়ত প্রমাণ প্রমাণ করেছে এবং করছে।

এতে বলা হয়, ভবিষ্যতে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের প্রতিফলন বাংলাদেশ সেনাবাহিনী আশা করে।

শুধু বহির্দেশের কোন সংবাদমাধ্যমে প্রচারিত অপপ্রচারের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করা এবং অনিচ্ছাকৃতভাবে গুজব ছড়াতে সাহায্য না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সংবাদ মাধ্যমসমূহকে সর্বাত্মক সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।—আইএসপিআর

tech