Recent event

‘চেরাগ ঘষা দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করে ফেলা সম্ভব না’

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি: সংগৃহীত
0

চেরাগ ঘষা দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করে ফেলা সম্ভব না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস সেন্টার (ব্লাস্ট) আয়োজিত উপর্যুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর পরিবেশের অধিকার কেন্দ্রিক সংস্কার বিষয়ক নাগরিক সংলাপে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘চেরাগ ঘষা দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করে ফেলা সম্ভব না।’

বায়ুদূষণ নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইটভাটা নিয়ন্ত্রণ ও অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম রোধে বেশ কিছু কাজ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার।’

এছাড়াও বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদী পরিষ্কার করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ভয়ংকর লিগ্যাসি বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।

সেজু