তিনি বলেন, ‘এক-এগারোর পরিবেশ তৈরির অপচেষ্টা হলে বিএনপি রাজপথে নামবে।’ এসময় সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে সময়মত নির্বাচন অনুষ্ঠিত করার দাবিও জানান তিনি।
দীর্ঘসময় ধরে যে বিষয় নিয়ে গণতান্ত্রিক শক্তিগুলি দাবি জানিয়েছে সেই নির্বাচন নিয়ে এখন টালবাহানা কেনো?- এমন প্রশ্ন করে সভায় জয়নুল আবদিন ফারুক বলেন, ‘জুলুম, অত্যাচার, নিপীড়ন সহ্য করে টিকে থাকা বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চক্রান্ত সফল হবে না।’
বিএনপিকে মুক্তিযুদ্ধের দল দাবি করে এসময় তিনি বলেন, ‘পুনরায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেয়া হবে।’
বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ হতাশ হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

 or Benjamin Netanyahu (right) are projected to win enough seats for a majority-320x167.webp)



