Recent event

জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল

ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার
ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার | ছবি: নির্বাচন কমিশনার
1

জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর নির্বাচন কমিশন— এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ (শনিবার, ১ নভেম্বর) সকালে কুয়াকাটায় জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।

তিনি জানান, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই, নির্বাচনি পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘মাঠপর্যায়ের কর্মকর্তাদের শক্তি আরও বাড়ানো হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে মাঠপর্যায়ে যারা নির্বাচন নিয়ে যারা অসদাচরণ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যস্থা নেবে নির্বাচন কমিশন। প্রিজাডিং অফিসারসহ সংশ্লিষ্টদের শক্তিশালী করারও ব্যবস্থা নেবে কমিশন।’

আরও পড়ুন:

আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিভিন্ন এজেন্জেন্সিতে কথা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো সমস্যা নাই।’

এই নির্বাচন কমিশনার জানান, আরপিও সংশোধন করা হয়েছে, রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসনের ভোটগ্রহণ এবং প্রিজাইডিং অফিসার কেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবেন।

এ কর্মশালায় খালীর ৬০ জন পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসাররা অংশ নেন।

ইএ