Recent event

চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের বিশেষ ভাতা দেয়া হবে: বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার | ছবি: এখন টিভি
1

চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের বিশেষ ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার। আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার গুনগত মান উন্নয়নে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হাওর, চর ও পাহাড়ে বসবাসরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিশেষ ভাতা দেয়া হবে। একই সাথে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে।’

এ সময় তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভোট কেন্দ্রগুলোতে সংস্কার করা হবে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নই হচ্ছে মন্ত্রণালয়ের লক্ষ্য।’

আরও পড়ুন:

এছাড়াও, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলেও জানান তিনি। সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডের দাবির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষকদের দাবি অতিদ্রুত বাস্তবায়ন করা হবে।’

জেলা প্রশাসক সম্মেলন কক্ষ ও জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক দুটি সভার আয়োজন করে জেলা প্রাথমিক দপ্তর। সভায় সভাপতিত্ব করেন, ভোলার জেলা প্রশাসক ড. শামীম আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইএ