আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে পূর্ব বাইশটেকির মিনা বাজারের সামনে থেকে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল শুরু করেন স্থানীয় কর্মজীবী নারীরা।
তারা বলেন, জামায়াতের মতো একটা দলের নেতৃত্ব পর্যায়ে থেকে এমন কুরুচিপূর্ণ মন্তব্য মেনে নেয়া হবে না। অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ঢাকা ১৫ আসনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এসময় স্লোগানে স্লোগানে জামায়াত আমিরের তুমুল সমালোচনা করেন বিক্ষোভকারী নারীরা।
এসময় একই জায়গা থেকে জামায়াতে আমিরের নাম জুড়িয়ে অপমানজনক মন্তব্য ও তার এক্স হ্যান্ডেল ব্যবহার করে বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিলও বের হয়।
উল্লেখ্য, শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলে দেয়া একটি পোস্ট ভাইরাল হয়। যদিও দলটির দাবি, আইডি হ্যাক হওয়ার কারণে সৃষ্টি হয়েছে এমন বিভ্রান্তি।


 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)


