চেলসি শিবিরে ইনজুরির ধাক্কা

চেলসি ক্লাবের লোগো
চেলসি ক্লাবের লোগো | ছবি: সংগৃহীত
0

চেলসি শিবিরে এবার ইনজুরির ধাক্কা। দলটির অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার রিস জেমস ফের ইনজুরির কবলে পড়েছেন।

গত সপ্তাহে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় হাঁটুতে চোট পান এই ২৬ বছর বয়সী তারকা। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তার হাঁটুতে সফল সার্জারি সম্পন্ন হয়।

বর্তমানে তিনি ক্লাব মেডিকেল স্টাফদের নিবিড় তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। ধারণা করা হচ্ছে জেমস চলতি বছরে আর মাঠে নামতে পাবেন না। তবে ২০২৭ সালের শুরুতে তাকে মাঠে পাওয়ার প্রত্যাশা করছে টিম ম্যানেজম্যান্ট।

ইনজুরির পুরোনো ইতিহাস থাকলেও গত মৌসুমে দারুণ ফর্মে থেকে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছিলেন জেমস। তবে এবারের এই দীর্ঘ অনুপস্থিতি চেলসি ও জাতীয় দল-উভয় শিবিরের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

জেআর