দাশেরকান্দি পয়ঃশোধনাগার পরিদর্শন করেছেন স্থানীয় সরকারমন্ত্রী

পয়ঃশোধনাগার পরিদর্শন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
পয়ঃশোধনাগার পরিদর্শন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
0

রাজধানীর দাশেরকান্দি এলাকায় অবস্থিত অত্যাধুনিক পয়ঃশোধনাগার পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার, ৪ মার্চ) তিনি পরিদর্শন করেন।

এসময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনের সময় মন্ত্রী সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পয়ঃব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংশ্লিষ্টদের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ‌

ঢাকাবাসীর দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার টেকসই সমাধানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, পরিবেশ দূষণ রোধে উন্নত পয়ঃশোধন ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্থানীয় সরকারমন্ত্রীকে অবহিত করেন।

সমন্বিত উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দাশেরকান্দি পয়ঃশোধনাগার ঢাকাবাসীর জন্য একটি কার্যকর ও পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থার মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাপ্রকাশ করেন মন্ত্রী।

এসএস