স্পিকার বলেন, ‘বিভিন্ন সময় স্বৈরশাসকের আগমন ঘটেছে। বাংলাদেশের জনগণ লড়াই করেছে।’ জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট জনগণকে বিদায় দেয়া হয়েছে। এই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।
স্পিকার আরও বলেন, ‘জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ সরকার ও বিরোধী দল উভয়পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে বলে আশা করেন স্পিকার। নিরপেক্ষতার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বলেন স্পিকার।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।’





