আর্থিক বিবেচনায় নয়, সকল মানুষ প্রয়োজন অনুসারে চিকিৎসা পাবে: ডা. জুবাইদা

কথা বলছেন ডা. জুবাইদা রহমান
কথা বলছেন ডা. জুবাইদা রহমান | ছবি: সংগৃহীত
0

আর্থিক বিবেচনায় নয় বরং প্রয়োজন অনুসারে সকল মানুষ চিকিৎসা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ (শনিবার, ১৪ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে ড্যাব আয়োজিত দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সকল মানুষ চিকিৎসা সেবা পাবে তাদের প্রয়োজন অনুসারে, আর্থিক অবস্থা বিবেচনায় নয়। দেশে এমন স্বাস্থ্যসেবা গড়ে তোলা হবে যেন কোনো ব্যক্তি চিকিৎসা নিতে গিয়ে সর্বস্বান্ত না হতে হয়।’

আরও পড়ুন:

এসময় অ্যাম্বুলেন্স না পেয়ে কেউ যেন শেষ নিশ্বাস ত্যাগ করতে হয় সে জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার হচ্ছে বলে জানান ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘সকল ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। এতে সহযোগিতা চান ডাক্তারদের।’

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘দালালের দৌড়াত্ম্য বন্ধ করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।’ এসময় ডাক্তারদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইএ