কঠিন হচ্ছে ইনফান্তিনোর ফের ফিফা প্রেসিডেন্ট হওয়ার পথ?

ইনফান্তিনোর সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বি দাঁড় করানোর গুঞ্জন উঠেছে ইউরোপে
ইনফান্তিনোর সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বি দাঁড় করানোর গুঞ্জন উঠেছে ইউরোপে | ছবি: সংগৃহীত
0

ফিফা প্রধান হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচিত হওয়ার সহজ সমীকরণ এবার বদলে যাচ্ছে। বিশ্বকাপ স্বত্ব বিক্রি বিতর্ক ও সাম্প্রতিক নানা কেলেঙ্কারিতে ব্যাকফুটে থাকা ইনফান্তিনোর বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর তোড়জোড় চলছে ইউরোপে। ১৮ নভেম্বর প্রার্থীদের নাম ঘোষণার শেষ সময়সীমাকে সামনে রেখে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে গুঞ্জন উঠছে আর্সেন ওয়েঙ্গার এবং লুইস ফিগোর মতো নাম।

নানা বিতর্ক কাটিয়ে বারবার টিকে থাকার কারণে জিয়ান্নি ইনফান্তিনোকে বিখ্যাত জাদুকর ও এস্কেপ আর্টিস্ট হ্যারির নাম অনুসারে বলা হয় ফুটবলের ‘হাউডিনি’। সাম্প্রতিক বিশ্বকাপ স্বত্ব বিক্রি বিতর্ক ও ফোলারিন বালোগানের লাল কার্ড তুলে নেয়ার কেলেঙ্কারির পর তার অবস্থান এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি ভঙ্গুর হয়ে পড়েছে।

তবে দিন কয়েক আগে ঝড় সামাল দিতে আফ্রিকার সমর্থন আদায় করতে দেখা যায় তাকে। আফ্রিকান ফুটবলের সাভাপতি প্যাট্রিস মোটসেফেও ইনফান্তোর উপর আস্থা রাখেন এবং তাকে পূর্ণ সমর্থনের কথাও জানান তিনি।

একই সময়ে উয়েফা প্রধাণ আলেকজান্ডার সেফেরিন ও কনকা কাফ সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি ফিফা নির্বাচন না করে নিজ নিজ ফেডারেশনের দায়ীত্বে থাকার কথা প্রকাশ করেন। তখন আলোচনা ওঠে— তাহলে কি বড় ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আরও একবার ফিফা প্রেসিডেন্ট হচ্ছেন ইনফান্তিনো?

আরও পড়ুন:

সেই সম্ভাবনা উড়িয়ে আরও একবার দেখা গেলো ইউরোপের প্রভাবশালী জোটগুলো ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে কতটা মরিয়া। উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান কনফেডারেশন এবার প্রকাশ্যেই তার বিরোধিতা করছে। ইনফান্তিনোর বিপক্ষে প্রস্তুত করা হচ্ছে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তবে কে হবেন সেই প্রার্থী, সেটা রাখা হচ্ছে কঠোর গোপনীয়তায়। কিন্ত কেন?

জানা গেছে, ফিফা যাতে আগেই প্রতিদ্বন্দ্বীর পথ রুদ্ধ করতে না পারে, তাই শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হচ্ছে প্রার্থীর নাম। তবে সম্ভাব্য লড়াইয়ে আলোচনায় উঠে এসেছে পর্তুগালের কিংবদন্তি লুইস ফিগোর নাম, যিনি আগেই ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছিলেন।

এছাড়া চর্চায় আছেন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার এবং প্রভাবশালী ক্রীড়া উদ্যোক্তা মিশেল ক্যাংয়ের নামও। আগামী ১৮ই নভেম্বর প্রর্থীদের নাম ঘোষণার শেষ সময়ের আগেই জানা যাবে— কে হচ্ছেন ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী?

মার্কিন রাজনীতিতে বিতর্ক, সুইজারল্যান্ডে আইনি চাপ, সাথে ইউরোপীয় ফুটবল কর্তাদের সরাসরি বিরোধীতা— সব মিলিয়ে একসময়ের মসৃণ পথ ছেড়ে ইনফান্তিনো এখন কঠিন চ্যালেঞ্জের মুখে।

১৮ নভেম্বরের আগে ইউরোপীয় জোটের সেই ‘রহস্যময়’ প্রার্থীর আত্মপ্রকাশ ফিফা রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে—এমনটাই মনে করছেন ফুটবল ভক্ত-সমর্থকরা।

এসএইচ