বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছে সরকার। আজ (রোববার, ১৫ মার্চ) বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে এ সভা আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সব বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে; বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনায় ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে এবং বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার সাইনবোর্ডের আলো দোকান বন্ধ করার সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে।

সভায় জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা প্রয়োজনীয় প্রচার ও ব্যবস্থা গ্রহণ করবেন।

এসএইচ