জাতিসংঘ এসআরএসজি নিকোলাস হেইসামের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক

নিকোলাস হেইসাম
নিকোলাস হেইসাম | ছবি: সংগৃহীত
0

জাতিসংঘের দক্ষিণ সুদান মিশনের (আনমিস) জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি (এসআরএসজি) নিকোলাস হেইসামের প্রয়াণে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করছে। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, এই শোকাবহ মুহূর্তে তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আমরা জানাই গভীর সমবেদনা। দক্ষিণ সুদানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্ব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন:

শোকবার্তায় আরও বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গর্বিত অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তার অবদানকে অত্যন্ত গুরুত্বসহকারে মূল্যায়ন করে। তার আদর্শ বিশ্বব্যাপী শান্তিরক্ষীদের অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে।

এসএস