জাতীয় ঈদগাহে নামাজ ও শহিদ জিয়া-জিয়ার কবর জিয়ারত করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জাতীয় ঈদগাহে প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জাতীয় ঈদগাহে প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: সংগৃহীত
0

জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শনিবার, ২১ মার্চ) নামাজ শেষে উপস্থিত সবার আন্তরিক কুশল বিনিময় করেন তিনি।

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পরিবারসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় জাইমা রহমানের সঙ্গে ফটোসেশন অংশ নেন প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:

এর পর প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ও বিএনপি মহাসচিবসহ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারতে অংশ নেন।

এছাড়াও প্রতিমন্ত্রীর পরিবারসহ মাজার জিয়ারতে অংশ নিয়ে শহিদ জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এসএস