ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরতে শুরু করেন অসংখ্য কর্মজীবী মানুষ।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই এরইমধ্যে ঢাকায় এসেছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
আরও পড়ুন:
২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
ঈদ উপলক্ষে সংবাদপত্রশিল্পে টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও গতকাল সোমবার শেষ হয়।





