বাংলাদেশকে মেধাশূন্য করতে ২৫ মার্চে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী: ঢাবি উপাচার্য

ঢাবি উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম
ঢাবি উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম | ছবি: এখন টিভি
1

বাংলাদেশকে মেধাশূন্য করতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী— এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।

আজ (বুধবার, ২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়র স্মৃতি চিরন্তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘পাকিস্তানিরা যখন বুঝতে পারলো তারা আর বাংলার মানুষকে শাসন করতে পারবে না, তখনই তারা ২৫ মার্চের গণহত্যা ঘটায়। তাদের অন্যতম টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে শহিদেরে আত্মত্যাগ উপহার দেয় নতুন বাংলাদেশের।’

আরও পড়ুন:

এসময় তিনি শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে শহিদদের স্মরণে স্মৃতি চিরন্তনের সামনে মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় মার্চের গণহত্যা নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও শিক্ষকরা। এরপর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সমাপ্ত ঘোষণা করা হয়

এসএস