একাত্তর আগে, বাকিসব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
0

বিএনপি কারও অবদান অস্বীকার করে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া তিনি বলেছেন, একাত্তরকে আগে সম্মান করতে হবে। একাত্তর ও চব্বিশকে যারা মেলাতে চান, তাদের উদ্দেশে— একাত্তরকে অন্য কোনো ইসিহাসের সঙ্গে মেলানো যাবে না। একাত্তর আগে, বাকিসব পরে।

আজ (শুক্রবার, ২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন:

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক বলে চেতনা বিক্রি করতেন, তাদের ইতিহাস স্বাধীনতা দিবসকে অস্বীকার করার ইতিহাস। আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার ধারক বাহক বলে চেতনা বিক্রি করে, অথচ তারা স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা দিবসকেই অস্বীকার করে।’

তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কাউকেই কৃতিত্ব দিতে রাজি নয়, বিএনপির ইতিহাস ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার ইতিহাস। বিএনপি কারও অবদান অস্বীকার করে না।’

এসএইচ