আব্দুস সালাম জানান, জলাবদ্ধতার কারণ হিসেবে ৩৩টি হটস্পট চিহ্নিত করে কার্যক্রম শুরু করা হয়েছে। কর্মসূচির আওতায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে ২৪টি খাল ও চারটি বক্স কালভার্ট।
আরও পড়ুন:
প্রশাসক জানান, এক মাসের মধ্যে শুরুতেই পরিষ্কার করা হবে ২ দশমিক ৮ কিলোমিটার বক্স কালভার্ট৷ যার সুবিধা ভোগ করবেন ১০ লাখ মানুষ।
এজন্য নগরবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘দখল দূষণ রোধে সবার আগে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশন চায় জনগণকে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করতে।’





