কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কথা বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
কথা বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ | ছবি: এখন টিভি
0

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চলতি মৌসুমে কৃষকের পাট, ধান, ভুট্টা চাষাবাদের কথা মাথায় রেখে সরকার তাদের নিরবচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেয়ার লক্ষ্যে কাজ করছে।

আজ (শুক্রবার, ৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘এ বৈশ্বিক অবস্থা, তার উপর যুদ্ধ চলছে। এখন পৃথিবীর সব দেশেই সংকট চলছে। সব দেশেই তেলের দর বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। সরকার তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে। তবে সবাইকে মনে রাখতে হবে, সময়টা গরম— এর মধ্যেই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে সংকট সৃষ্টি করতে চার।’

এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি স্থানীয় প্রশাসনকে বলবো জ্বালানি তেলের বিষয়টি নিয়মিত কঠোরভাবে মনিটরিং করতে হবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘ফরিদপুরের ভাঙান রোধে আমরা আগামীতে শক্ত কাজ করবো, যাতে নদী ভাঙনে মানুষের সম্পদ নষ্ট না হয়।’

এসময় সরকারে সব কর্মকাণ্ডে দুর্নীতিতে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়ন করার কথা উল্লেখ করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের এমপি নায়ার ইউসুফ আহমেদ, পাউবোর প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, তত্বাবধায়ক প্রকৌশলি সুলতান মাহমুদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, এসপি নজরুল ইসলাম ও নিবার্হী প্রকৌশলী রাকিব হাসান প্রমুখ।

এসএইচ