সংকটের ৩৭তম দিনেও স্বস্তি নেই; রাজধানীর ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

পাম্পে ও বাইরে বাইকারদের দীর্ঘ লাইন
পাম্পে ও বাইরে বাইকারদের দীর্ঘ লাইন | ছবি: এখন টিভি
0

মধ্যপ্রাচ্য সংকটের ৩৭তম দিনেও বদলায়নি রাজধানীর ফিলিং স্টেশনের চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করছে চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না স্বস্তি। আজ (রোববার, ৫ এপ্রিল) ভোর থেকেই লম্বা সারিতে দাঁড়াতে দেখা যায় গ্রাহকদের।

অনেক পাম্প বন্ধ থাকলেও খোলার আশায় অপেক্ষা করেন তারা। লাইনে আগে-পরে হওয়া নিয়ে মাঝেমধ্যেই দেখা যায় হট্টগোল। জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রাইড শেয়ার ও গণপরিবহন চালকেরা।

আরও পড়ুন:

দিনের বড় একটা সময় লাইনে কাটায় আয় কমে যাওয়ার অভিযোগ তাদের। পরিস্থিতি সামাল দিতে অনেক জায়গায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

ইএ