মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, কোথাও ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে, আবার কোথাও অসাধু ব্যবসায়ীরা বাড়তি দামে তেল বিক্রি করছে।
তারা জানান, খোলা সয়াবিন তেলের সরকার নির্ধারিত মূল্য প্রতি লিটার ১৮৫ টাকা হলেও বাজারে অতিরিক্ত ৩০ থেকে ৩৫ টাকা বেশি আদায় করা হচ্ছে।
আরও পড়ুন:
বক্তারা আরও বলেন, এ ধরনের অনিয়ম শুধু বাজারকে অস্থিতিশীল করছে না, বরং ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য গ্রহণের অধিকারকে স্পষ্টভাবে লঙ্ঘন করছে।
বাজারে এমন সিন্ডিকেট গড়ে ওঠার পেছনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দুর্বল বাজার মনিটরিংকে দায়ী করেছে সংগঠনটি।





