যুবদল নেতা হারুনের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির নির্মাণকাজ শুরু

বাড়ি নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে
বাড়ি নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে | ছবি: এখন টিভি
0

ফেনী জেলার জাতীয়তাবাদী যুবদলের নিহত নেতা মো. হারুনুর রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি উপহার দিলেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। হারুনুর রশিদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ নতুন বাড়ি নির্মানের কাজ শুরু হলো।

আজ (রোববার, ১২ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় হারুনের পরিবারের জন্য এ নতুন বাড়ি নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে ও সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধিদল এ বাড়ি নির্মানের কাজ উদ্বোধন করেন। এসময় তারা হারুনের পরিবারের প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম বলেন, ‘শহিদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তাদের পরিবার গুলোর পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই “আমরা বিএনপি পরিবার” সংগঠন সবসময় নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যাচ্ছে।’

আরও পড়ুন:

সেখানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য বেলায়েত হোসেন বাচ্চু, পৌর বিএনপি সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নইমউল্যাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ভিপি বেলাল, যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন সুমন, সদর যুবদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য গেয়াস উদ্দিন ও আহসান উদ্দিন সুমন।

জানা যায়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্যাংক রোডে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়। ২০১৭ সালে হারুনের বড় মেয়ের বিয়ের খরচও বহন করেছিলেন তারেক রহমান।

এসএইচ