আজ (শনিবার, ১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করে দিয়েছি। তার অংশ হিসেবেই আজকে এই দাপনাজোর ব্রিজ উদ্বোধন করলাম। আজকেই সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবো।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘গত সপ্তাহে আমরা বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এভাবেই বাসাইল-সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেবো ইনশা আল্লাহ। সারা দেশেই এবার এই সরকারের আমলে ও মেয়াদে ইনশা আল্লাহ উন্নয়ন কর্মকাণ্ড এমনভাবে হবে, যাতে করে সারা বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেতে পারে।’
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেনের রাস্তার কথা আমি আমার নির্বাচনের সময়েও বলেছি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আশা করি ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চারলেনের রাস্তা, আরেকটি চিন্তা আমরা করছি বাসাইল বাজারে যে ট্র্যাফিক হয়। এখানে একটা বাইপাস করার চিন্তা করছি।’
আরও পড়ুন:
এসময় উপস্থিত ছিলেন— টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





