এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন

মন্ত্রীপরিষদের বৈঠক
মন্ত্রীপরিষদের বৈঠক | ছবি: সংগৃহীত
0

বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) রাত সাড়ে আটটায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন:

মন্ত্রিসভার বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করাসহ আরও এক প্রস্তাব ও দুই আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। মূলত পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার প্রশাসনিক সীমাবদ্ধতা দূর করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশটুকু ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

জেআর