ফ্লোরিডায় দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দাবি বাংলাদেশের

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী
নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী | ছবি: সংগৃহীত
1

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ। আজ (রোববার, ২৬ এপ্রিল) মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার চান।

এসময় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সাথে সরকার যোগাযোগ রাখছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন:

এছাড়া, সেনেগালে ডাকার আন্তর্জাতিক ফোরামের সফরে আফ্রিকার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে বেশ অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। সফরে আফ্রিকার জ্বালানি তেল আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং যোগাযোগ বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।

আফ্রিকা কূটনৈতিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান প্রতিমন্ত্রী। এদিকে বাংলাদেশি জাহাজ ইরানের হরমুজ প্রণালি পার হওয়া নিয়ে তিনি জানান এমভি জয়যাত্রাসহ সব জাহাজই পার হবে।

ইএ