কোরবানির হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: সমবায় প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: সংগৃহীত
0

আসন্ন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি ঘটবে না, ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (বুধবার, ৬ মে) গাবতলি হাট পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘কোরবানির পশুর আনা নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, পশু আনার সময় সড়কে যাতে যানযট না হয় সে জন্য নেয়া হয়েছে যথাযথ পরিকল্পনা। রেললাইনের পাশে ও সড়কে হাট বসানো যাবে না। হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব থাকবে। এছাড়াও ইজারাদারদের নিজস্ব ভলেন্টিয়ারও থাকবে।

মীর শাহে আলম বলেন, ‘বিভিন্ন পক্ষ থেকে পাওয়া কিছু সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে এবং সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।’

এএইচ