তিন দিনের সফরে বেইজিংয়ে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল
পররাষ্ট্রমন্ত্রী ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল | ছবি: সংগৃহীত
0

তিন দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গতকাল (মঙ্গলবার, ৫ মে) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ অন্যান্যরা।

সফরের অংশ হিসেবে আজ বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া সফরকালে ড. রহমান চীনের গণপরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) চেয়ারম্যানসহ দেশটির শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

ইএ