বেইজিং
দুর্ঘটনার এক সপ্তাহ পরেও অজানা বেইজিংয়ে বিমান বিধ্বস্তের কারণ

দুর্ঘটনার এক সপ্তাহ পরেও অজানা বেইজিংয়ে বিমান বিধ্বস্তের কারণ

দুর্ঘটনার ১ সপ্তাহ পার হতে চললেও এখনও জানা যায়নি চীনের বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ। এমনকি চীনা সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে ১০৯ তলা ঐ টাওয়ারের ভিডিও এবং ছবি। সবচেয়ে রহস্যজনক বিষয়, স্থায়ী নো-ফ্লাই জোন ঘোষণার পরেও কীভাবে বেইজিংয়ের রাজনৈতিক এলাকায় প্রবেশ করলো উড়োজাহাজটি উত্তর মেলেনি এ প্রশ্নেরও।

বাংলাদেশে ৯২১ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের

বাংলাদেশে ৯২১ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকালে তার সঙ্গে বৈঠকের পর জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, উৎপাদন ও শিক্ষা খাতে বাংলাদেশে ৯.২১ বিলিয়ন (৯২১ কোটি) মার্কিন ডলার মূল্যের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১২টি কোম্পানি।

বেইজিংয়ের সিআইটিআইসি টাওয়ারে উড়োজাহাজ আছড়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু

বেইজিংয়ের সিআইটিআইসি টাওয়ারে উড়োজাহাজ আছড়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু

চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিআইটিআইসি টাওয়ারে একটি ছোট উড়োজাহাজ আছড়ে পড়ার ঘটনায় একটি গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। পুলিশের তল্লাশি চালানো ওই গাড়িটির মালিকের নাম লিউ জুনহুয়া বলে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে। তুরকিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ (শুক্রবার, ২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠকটি শুরু হয়।

চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সহায়ক পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি। বেইজিংয়ে ‘বিনিয়োগ বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের জন্য শিগগিরই চীনে বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছে বাংলাদেশ।

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে এসে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।

শিগগিরই চীনে বিনিয়োগ কার্যালয় খুলবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শিগগিরই চীনে বিনিয়োগ কার্যালয় খুলবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শিগগিরই বাংলাদেশ চীনে বিনিয়োগ কার্যালয় খুলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বার্তা নিয়ে চীনের বেইজিংয়ে আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই ঘোষণা দেন। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

তাইওয়ান ইস্যুতে অনড় চীন, অস্থিতিশীলতার জন্য বেইজিংকে দায়ী করছে ডিপিপি

তাইওয়ান ইস্যুতে অনড় চীন, অস্থিতিশীলতার জন্য বেইজিংকে দায়ী করছে ডিপিপি

তাইওয়ান ইস্যু বরাবরই চীনের জন্য স্পর্শকাতর। কোনকিছুর বিনিময়ে দ্বীপটিকে হাতছাড়া করতে নারাজ বেইজিং। অন্যদিকে তাইওয়ানের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ইস্যুতে বরাবরই সক্রিয় ক্ষমতাসীন দল ডিপিপি। তাদের অভিযোগ, চীনের চলমান সামরিক কার্যক্রমই এই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন পুতিন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন পুতিন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ (বুধবার, ২০ মে) চীনের স্থানীয় সময় সকালে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আলোচনায় বেইজিং-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন পুতিন-শি।

স্বার্বভৌমত্বের প্রশ্নে অনড় তাইপে, ক্ষেপণাস্ত্রের মজুত বাড়াচ্ছে বেইজিং

স্বার্বভৌমত্বের প্রশ্নে অনড় তাইপে, ক্ষেপণাস্ত্রের মজুত বাড়াচ্ছে বেইজিং

স্বেচ্ছায় যুদ্ধ জড়ানোর উদ্দেশ্য না থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না তাইওয়ান। দ্বীপ রাষ্ট্রটির স্বাধীনতার প্রসঙ্গে ট্রাম্পের চীনঘেষা বক্তব্যের জেরে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট। সাফ জানিয়েছেন, বল প্রয়োগ করে স্বাধীনতা কেড়ে নিতে চাইলে চুপ থাকবে না তাইপে। এদিক, এশিয়া টাইমসের খবর ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও তাইওয়ান মুখোমুখি পূর্ব উপকূলে প্রচুর ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে চীন। তাইপকে নিয়ে উদ্বেগের কারণে ক্ষেপণাস্ত্রের মজুত বাড়াতে প্রচুর যন্ত্রাংশ কিনছে বেইজিং।

‘আমরাও চীনের ওপর ব্যাপক গোয়েন্দাগিরি করি’: সাইবার হামলা ইস্যুতে ট্রাম্প

‘আমরাও চীনের ওপর ব্যাপক গোয়েন্দাগিরি করি’: সাইবার হামলা ইস্যুতে ট্রাম্প

যুক্তরাষ্ট্র যে চীনের ওপর ব্যাপক মাত্রায় সাইবার অভিযান ও গোয়েন্দাগিরি চালায়, তা সরাসরি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরাও তাদের ওপর ভয়াবহ গোয়েন্দাগিরি করি।’ এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পর্যটন অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ হওয়ার পথে চীন

পর্যটন অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ হওয়ার পথে চীন

২০২৬ সালের মধ্যে পর্যটন অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ হওয়ার পথে চীন। এর মূল কারণ নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখার পাশাপাশি ঐতিহাসিক স্থাপনা রক্ষণাবেক্ষণ। বিদেশি পর্যটকের হিসাব বাদ দিলেও স্থানীয়দের কাছ থেকে গেল বছর ভ্রমণখাতে বেইজিংয়ের আয় রেকর্ড ৮৭০ বিলিয়ন ডলার। মোট জিডিপিতে এই খাতের সরাসরি অবদান প্রায় পাঁচ শতাংশ।