মাসের প্রথম শনিবার ঢাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: দক্ষিণ সিটি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক মো. আব্দুস সালাম
ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক মো. আব্দুস সালাম | ছবি: এখন টিভি
0

ঢাকার অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে মাসের প্রথম শনিবার। এমনটিই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

আজ (শনিবার, ৯ মে) রাজধানীর মালিবাগে ক্লিনিং ডে উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন:

প্রশাসক বলেন, ‘আগামী ৬ মাসের মধ্যে ঢাকাকে ক্লিন সিটিতে রূপান্তর করা হবে। তবে সিটি করপোরেশনের একার পক্ষে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এর জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।’

এ সময় হকার উচ্ছেদ অনেক জায়গায় ব্যাহত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘অনুমোদিত জায়গা ছাড়া হকার বসলে ব্যবস্থা নেয়া হবে।’

এফএস