গতকাল (সোমবার, ১১ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং দেশে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।’
এ সময় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ বিজিএমইএ এবং বিকেএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




