সরকার ইন্টারনেট সংযোগ সাশ্রয়ী করার ওপর জোর দিচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম
তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম | ছবি: সংগৃহীত
0

সরকার দেশের প্রযুক্তি খাতকে উৎপাদন ও সেবাদানের একটি নতুন অর্থনৈতিক ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, বর্তমান সময় ডিজিটাল অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সরকার এখন ইন্টারনেট সংযোগ বাড়ানোর চেয়ে তা সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী করার ওপর বেশি জোর দিচ্ছে।

আজ (রোববার, ১৭ মে) আগারগাঁওয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময়​সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেয়ার মাত্র ৩ মাসের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন এবং কৃষকদের জন্য কৃষি ঋণ মৌকুফের মতো জনকল্যাণমুখী কাজগুলো সফলভাবে সম্পন্ন করছে।

আরও পড়ুন:

এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, ‘আগামী ৫ বছরের মধ্যে দেশের ডিজিটাল অর্থনীতিকে বিশ্বের শীর্ষ ২০টি দেশের কাতারে নিয়ে যেতে চায় সরকার।’

ডিজিটাল আর্থিক খাত এবং নাগরিক সেবা প্রসঙ্গে রেহান আসিফ বলেন, ‘সরকার খুব শিগগিরই ওয়ান ডিজিটাল আইডি এবং ওয়ান ডিজিটাল ওয়ালেট প্রজেক্ট শুরু করতে যাচ্ছে।’

এ সমন্বিত ডিজিটাল ব্যবস্থা চালু হলে দেশের অর্থনৈতিক লেনদেন ও নাগরিক পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসএইচ