আজ (বুধবার, ২০ মে) রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জনগণের মত প্রকাশে বাঁধা সৃষ্টি করার মতো ঘটনা নিরসনে সরকার কাজ করছে। আগামী জুন-জুলাই নাগাদ এ বিষয়ে সমন্বিত উদ্যোগ নেয়া হবে।
সরকার গণমাধ্যম কমিশন তৈরিতে যথাযথ পদক্ষেপ নিলে যুক্তরাজ্যকে পাশে পাবার আশ্বাস দিয়ে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘গণমাধ্যম নিজেদের প্রতি দায়িত্বশীল হলে, এবং সরকার তার পলিসির ব্যাপারে সচেতন হলে, তা গণমাধ্যমের জন্য ভালো প্রমাণিত হয়।’
অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা ও ইতিবাচক সংস্কারের বিষয়ে জোর দেয়া হয়।
এসময় গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।




