বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও নীতিগত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে সরকার। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
এ সময় জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি ও সরঞ্জাম হস্তান্তর বিষয়ে চুক্তির খসড়া অনুমোদন করা হয়। পাশাপাশি বাঘসহ বিলুপ্তপ্রায় বড় বিড়ালজাতীয় প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের ফ্রেমওয়ার্ক অনুমোদন দেয় সরকার।
এছাড়া নিরাপদ অভিবাসন নিশ্চিতে গ্লোবাল কমপ্যাক্ট বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনাও অনুমোদন করা হয়েছে।




