স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তদন্ত কমিটি আরও ৩ দিন সময় চেয়েছে। তদন্ত কমিটির প্রধান জানান, সময় প্রয়োজন প্রতিবেদন তৈরি করতে। পরিবারের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে বলেও জানান।
৩ জুন পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘স্বজনদের সঙ্গে কথা বলা হবে অধিকতর তথ্যের বিষয়ে।’





