শহিদ জিয়ার দূরদর্শী নেতৃত্ব-দেশপ্রেম আজও জাতিকে অনুপ্রাণিত করে: প্রতিমন্ত্রী শাহে আলম

শহিদ জিয়ার দূরদর্শী নেতৃত্ব-দেশপ্রেম আজও জাতিকে অনুপ্রাণিত করে: প্রতিমন্ত্রী শাহে আলম | ছবি: মীর শাহে আলমের ফেসবুক পোস্ট
0

শহিদ জিয়ার দূরদর্শী নেতৃত্ব-দেশপ্রেম আজও জাতিকে অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শনিবার, ৩০ মে) শহিদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামের এক অনন্য প্রতীক।

এছাড়া তার আদর্শকে ধারণ করেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামের এক অনন্য প্রতীক। তার দূরদর্শী নেতৃত্ব ও দেশপ্রেম আজও জাতিকে অনুপ্রাণিত করে। তার আদর্শকে ধারণ করেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে আমাদের এগিয়ে যেতে হবে।’

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পরে মাজার প্রাঙ্গনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আজ (শনিবার, ৩০ মে) বাদ জোহর অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

আজকের খবর:

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।

দোয়া মাহফিলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। পরে অসহায়দের মাঝে উন্নতমানের খাবার বিতরণ ও নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচি উপলক্ষে ২টি গরু জবাই করে প্রায় দেড় হাজার মানুষের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এসএইচ