পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।’
আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান হবে এবং তারা সম্মান ও নাগরিকত্বের মর্যাদা নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এরআগে, কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বলে জানান রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।





