ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৩তম দিন আজ (মঙ্গলবার, ২৩ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, ‘এই সরকারের চার মাস। বিরোধীদল বলছে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হতে। আমি ওনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, তাকে সহযোগিতা করুন। আপনাদের অনেকের কারণে আবারও যদি দানব হাসিনা—আল্লাহ না করুক, আল্লাহ না করুক—ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।’
রেহানা আক্তার রানু আরও বলেন, ‘কিছুদিন আগে ‘‘আয়নাঘর’’ দেখেছি, সেখানে একটি চেয়ার দেখেছি। ওই চেয়ারে বিরোধীদলের নেতাদের ইলেকট্রিক শক দেয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে।’
প্রস্তাবিত বাজেট নিয়ে তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর ছাড় দেয়া হয়েছে। বাজারে কিছুটা স্বস্তি এসেছে। তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে আর কমাতে চায় না। তাই বাজার মনিটরিং জোরদার করার দাবি জানাচ্ছি।’
ব্যাংক খাত নিয়ে তিনি বলেন, ‘ব্যাংকের টাকা লুটপাটকারীদের শাস্তি দিতে হবে। যারা গ্রাহকের টাকা বিদেশে নিয়ে গেছে, তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে টাকা ফেরত দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে ফেনীর ১১ জন প্রাণ দিয়েছে। তাদের পরিবার বিচার না পাওয়ার অভিযোগ করছে।’ এ বিষয়ে সংসদে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি।
এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, গ্যাস সংযোগ, ফেনীতে মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন দাবিও তুলে ধরেন এই সংসদ সদস্য।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



