গতকাল (শুক্রবার, ৩ জুলাই) নিজ বাসভবনে এখন টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, ‘মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মাননা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে যে সম্মান দেয়া হয়েছে তাতে বাংলাদেশি হিসেবে গৌরবান্বিত বোধ করছি। এ সফরে দুই দেশের সঙ্গে স্বতস্ফূর্ত ও আন্তরিকতার সম্পর্ক ফুটে উঠেছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মালয়েশিয়া ও চীনে তুলে ধরেছেন।’ দেশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট যে সমস্যাগুলো এতদিন সমাধান হয়নি, সেসব সমস্যা দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী এই সফরে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মানচিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে জনগণের এক-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতায় আসেন এই সরকারপ্রধান। গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর ছিলো প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরকালে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।’
এছাড়া দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ বিভিন্ন বিষয় আলোচনা হয় বলেও জানান তিনি।




