আজ (রোববার, ৫ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী জানান, গত ১৭ বছর ধরে গুম-খুন ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার পরিবারগুলোর কর্মসংস্থান ও পুনর্বাসনে নতুন একটি অধিদপ্তর গঠন করতে যাচ্ছে সরকার।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহিদদের আত্মত্যাগকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করতে মাসব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদের অংশ হিসেবে আগামী ১৫ জুলাই শাহবাগে একটি বিশেষ অনুষ্ঠান হবে। এছাড়া ১৬, ১৭ এবং ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের কথা স্মরণ করে ১৮ জুলাইকে “প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে” হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ দিন আর্মি স্টেডিয়ামে একটি প্রতিবাদ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।’
এছাড়া সরকারের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৪ জুলাই যাত্রাবাড়ীতেও একটি সমাবেশ করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।





