আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশকে দূষণমুক্ত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এই বিষয়ে একেবারেই অজ্ঞ। আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তারাও সচেতনতা বৃদ্ধিতে কাজ করাকে পবিত্র দায়িত্ব মনে করতে হবে।’
এসময় পরিবেশের ভারসাম্য রক্ষায় সামর্থ্য অনুযায়ী গাছ লাগাতে সবাইকে আহ্বান জানান তিনি।
এর আগে, গত ৮ জুলাই বিশ্বের ১৭৩টি বসবাস অযোগ্য শহরের তালিকা প্রকাশ করে বিশ্বের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট। তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২০২৫ সালেও একই অবস্থানে ছিলো ঢাকা।





