রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৫

গ্রেপ্তার সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি
গ্রেপ্তার সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি | ছবি: সংগৃহীত
0

রাজধানীর মতিঝিল এলাকার ৭ মামলার আসামি তানিম রেজা বাপ্পিকে চার সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র ও গুলি।

কয়েক মাস ধরে মতিঝিল এলাকায় হত্যাচেষ্টা, চাঁদাবাজিসহ নানা অপরাধে তাদের সংশ্লিষ্টতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ। আজ (শনিবার,১৮ জুলাই) সকালে এক ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিস থেকে তিনটি বিদেশি রিভালভারসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বাপ্পির বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ ৭টি মামলা রয়েছে।

ইএ