প্রাপ্য মনে করলে সরকার সমিতিকে প্লট দেবে: গণপূর্তমন্ত্রী

গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন
গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন | ছবি: সংগৃহীত
0

আগে চাইলে গণপূর্ত মন্ত্রণালয় সমিতিকে প্লট দিতে পারতো। কিন্তু এখন প্রধানমন্ত্রীর অনুমতির দরকার হয়। প্রাপ্য মনে করলে সরকার সমিতিকে প্লট দেবে বলে মন্তব্য করেন বিএনপি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

আজ (শনিবার, ৮ জুলাই) দুপুরে ঢাকাস্থ বড়ুরা কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে অনেক সমিতি হয়। স্বার্থ আর রাজনীতির কারণে টিকে না। এসবের ঊর্ধ্বে রেখে সমিতি এগিয়ে নিতে হবে।’

শিক্ষকদের সময় বেশি দেয়ার অনুরোধ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কখনো রাজনীতি করব না। মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সামাজিক আন্দোলন করার কথা বলেন তিনি।

জেআর