টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ বা টিআরএনবির উদ্যোগে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে টেলিযোগাযোগ খাতের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা উঠে আসে। স্পেকট্রামের দাম নির্ধারণে এখন থেকে বৈজ্ঞানিক গবেষণাকে ভিত্তি হিসেবে নেয়া হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রেহান আসাদ বলেন, সিম ট্যাক্স প্রত্যাহারের সুবিধা গ্রাহকরা কতটুকু পাচ্ছেন, তার জবাব টেলিকম অপারেটরদেরই দিতে হবে।





