র্যাব-২ এর অধিনায়ক জানায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিলো চুয়া সেলিমের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল। বিগত সময় চুয়া সেলিমকে গ্রেপ্তার করলেও আইনের ফাঁক দিয়ে বের হয়ে যান তিনি।
আরও পড়ুন:
চুয়া সেলিমকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুযায়ী, ২০ মামলার অভিযুক্ত আসামি বোমা রতন ও মাহি গ্রুপের অন্যতম সহযোগী ১০ মামলার আসামি জয়কে গ্রেপ্তার করে র্যাব।
ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যানের মাদক ব্যবসা ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে গ্রেপ্তার হওয়া আসামিরা সম্পৃক্ত বলে জানিয়েছে র্যাব।





