স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) নজরুল বর্ষ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোর শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আমি হবো সকাল বেলার পাখিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আজও ফ্যাসিবাদের জন্ম হয়, ফ্যাসিবাদ নিষ্ঠুরতা করে। নিজ দেশেরই ফ্যাসিবাদী শাসক নিজ দেশের লোকদের গুম করে, হত্যা করে, রক্ত ঝরায়—এ কারণেই নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যেও একটা কাব্যিক মন ছিলো, তিনি হয়তো কবিতা লিখেননি কিন্তু তিনিও একজন কবি ছিলেন।আর কাব্যিক মন থাকাতেই তিনি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন।’

জেআর