আব্দুস সালাম বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য। ফুটপাত দখল করে কোনো অবৈধ দোকান পরিচালনা করতে দেয়া হবে না। একইভাবে সড়ক দখল করে কোনো হকার বসতে দেওয়া হবে না। জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করতে সিটি করপোরেশন প্রয়োজনীয় সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যারা নির্দেশনা অমান্য করছেন, তাদের আর কোনো ছাড় দেয়া হবে না।
এসময় বেশ কিছু দোকানপাট গুড়িয়ে দেয় সিটি করপোরেশন। সিলগালা করা হয় একটি খাবারের দোকান।





